হোমে ফিরুন

শর্তাবলী ও নিয়ম

সর্বশেষ আপডেট: ২০২৬

১. MeetUnder কী?

MeetUnder একটি Professional Time Marketplace — যেখানে আপনি ভেরিফাইড পেশাজীবীদের কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য পরামর্শ, মেন্টরশিপ, বিজনেস মিটিং, লিগ্যাল/মেডিকেল কনসালটেশন ইত্যাদি Online বা Face-to-Face বুক করতে পারবেন।

⚠️ ২. Anti-Dating নীতি (অবশ্যই পড়ুন)

MeetUnder কোনো Dating, Friendship বা Romantic প্ল্যাটফর্ম নয়। এটি শুধুমাত্র পেশাগত উদ্দেশ্যে সময় বুকিংয়ের জন্য তৈরি।

  • রোমান্টিক, ব্যক্তিগত সম্পর্ক বা ডেটিং উদ্দেশ্যে বুকিং সম্পূর্ণ নিষিদ্ধ।
  • মিটিংয়ে অশালীন আচরণ, যৌন হয়রানি বা আপত্তিকর কথাবার্তা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • চ্যাটে ব্যক্তিগত নাম্বার, ছবি বা সোশ্যাল মিডিয়া আইডি চাওয়া পেশাগত উদ্দেশ্য ছাড়া নিষিদ্ধ।
  • অভিযোগ পেলে অ্যাকাউন্ট চিরতরে ব্যান হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • মিটিং Face-to-Face হলে অবশ্যই পাবলিক/পেশাগত স্থানে হবে (Restaurant, Office, Coffee Shop, Coworking Space ইত্যাদি)।

৩. বুকিং ও পেমেন্ট

  • বুকিং কনফার্ম করতে অগ্রিম পেমেন্ট প্রয়োজন (বর্তমানে bKash Personal)।
  • মোট পেমেন্টের ৮০% পেশাজীবী পাবেন এবং ২০% Platform Fee হিসেবে MeetUnder নিবে।
  • পেমেন্ট সম্পন্ন না হলে অন্য কোনো বুকিং বা ফিচার ব্যবহার করা যাবে না।
  • Admin Approve করার পর পেমেন্ট confirmed হবে এবং সেশন কনফার্ম হবে।
  • Transaction ID ভুল দিলে বুকিং Reject হতে পারে।

৪. Cancellation ও Refund

  • সেশনের ২৪ ঘণ্টা আগে cancel করলে — ১০০% Refund (Platform Fee ছাড়া)।
  • ২৪ ঘণ্টার কম সময়ে cancel করলে — ৫০% Refund।
  • মিটিং শুরুর পর cancel করলে কোনো Refund প্রযোজ্য নয়।
  • পেশাজীবী cancel করলে — সম্পূর্ণ Refund (Platform Fee সহ)।

৫. পেশাজীবীদের জন্য নিয়ম

  • সঠিক পরিচয়, পেশা ও তথ্য দিতে হবে। ভুল তথ্য দিলে অ্যাকাউন্ট ব্যান হবে।
  • নির্ধারিত সময়ে available থাকতে হবে।
  • প্রতিটি বুকিং থেকে ২০% Commission MeetUnder পাবে।
  • ক্লায়েন্টদের সাথে professional আচরণ বাধ্যতামূলক।
  • Payout request করার পর Admin Approve হলে bKash/Nagad-এ টাকা পাঠানো হবে।

৬. ব্যবহারকারীদের জন্য নিয়ম

  • Profile Photo আপলোড বাধ্যতামূলক।
  • সঠিক নাম, ফোন নাম্বার দিতে হবে।
  • সেশনে সময়মতো উপস্থিত থাকতে হবে।
  • মিটিংয়ের পর Review/Rating দেওয়া উৎসাহিত।

৭. Dispute Resolution

কোনো সমস্যা হলে Booking পেজ থেকে Dispute Raise করুন। Admin উভয় পক্ষের evidence দেখে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত দিবে।

৮. যোগাযোগ

সাহায্যের জন্য: support@meetunder.com